1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:২০ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

মাধবদীতে রাষ্ট্রীয় সম্মাননায় মুক্তিযোদ্ধা ফিরুজ ভূইয়ায় দাফন সম্পন্ন

ছিদ্দিকুর রহমান ইমন | নরসিংদী প্রতিদিন-
  • প্রকাশের তারিখ | মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ৩৪২ পাঠক

নরসিংদীর সদর উপজেলা মাধবদীতে মোঃ ফিরুজ ভূইয়া নামের একজন বীর মুক্তিযোদ্ধা ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। মঙ্গলবার (১ জুন) সকাল ৬টায় উপজেলার আমদিয়া ইউনিয়নের কান্দাইল গ্রামে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। পরে বাদ’জোহর রাষ্ট্রীয় সম্মাননা জানিয়ে সামাজিক কবরস্থানে নামাযে জানাজা শেষে মরহুম ফিরুজ ভূইয়ায় দাফন সম্পন্ন করা হয়।
নরসিংদী জেলা প্রশাসনের পক্ষে নরসিংদী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহ আলম মিয়ার নেতৃত্বে এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মাননা স্বরূপ গার্ড অব অনার দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, মাধবদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মোল্লা, বীর মুক্তিযোদ্ধা শাহ জাহান ভূইয়া সহ অন্যান্য মুক্তিযোদ্ধা ও স্থানীয় এলাকাবাসী।
জানা যায়, কান্দাইল বাসস্ট্যান্ড এলাকার মুক্তিযোদ্ধা ফিরুজ ভূইয়া প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন শয্যাশায়ী ছিলেন। মঙ্গলাবার সকালে নিজ বাড়িতে মারা যায় তিনি। মৃত্যূকালে নাজমুল ভূইয়া নামে এক কিশোর ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
📝 ছিদ্দিকুর রহমান ইমন | নরসিংদী প্রতিদিন



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে জেলার সর্ববৃহৎ অনলাইন সংবাদপত্র-
Theme Customized BY WooHostBD