1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:১৯ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

বেলাবতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুই যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
  • প্রকাশের তারিখ | বুধবার, ৯ জুন, ২০২১
  • ৪৩৪ পাঠক

নরসিংদীর বেলাবতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুই যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (৮ জুন) রাত ৮টায় বেলাব উপজেলার দড়িকান্দি-বড়চর সড়কে এ ঘটনা ঘটেছে। নিহতরা হলো- রায়পুরা উপজেলার লোচনপুর গ্রামের আতর মিয়ার ছেলে জুয়েল মিয়া (৩০) ও একই গ্রামের শহিদ উল্লাহর ছেলে নাদিম মিয়া (৩০)। বেলাব থানার অফিসার ইনচার্জ (ওসি) সাফায়েত হোসেন পলাশ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা-সিলেট মহাসড়কের বেলাব উপজেলার দড়িকান্দি বাসস্ট্যান্ড থেকে রায়পুরা উপজেলার সীমান্তবর্তী বড়চরগামী সড়কে প্রায়ই ডাকাতি ও ছিনতাই সংঘটিত হয়। মঙ্গলবার রাত ৮টার দিকে একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে ৩/৪ জন ব্যক্তি ওই সড়কে ঢুকে। এসময় তাদের গাড়িতে দেশিয় অস্ত্রশস্ত্র দেখতে পায় স্থানীয়রা।
পরে স্থানীয়দের আর্তচিৎকারে দড়িকান্দি ও বড়চর এলাকার লোকজন জড়ো হয়ে দুই দিক থেকে সন্দেহভাজন ডাকাতদের অবরুদ্ধ করার চেষ্টা করে। এসময় ডাকাতরা নম্বরবিহীন সিএনজিচালিত একটি অটোরিকশা ফেলে রেখে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা দুইজনকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। অন্যান্যরা পালিয়ে যায়। এসময় উত্তেজিত জনতা সিএনজিচালিত অটোরিকশাটি ভাংচুর চালালে সিলিন্ডার থেকে আগুন লেগে পুড়ে যায়। নিহত দুইজনের মধ্যে জুয়েলের বিরুদ্ধে রায়পুরা থানায় মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে জেলার সর্ববৃহৎ অনলাইন সংবাদপত্র-
Theme Customized BY WooHostBD