1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:০৬ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

মাধবদীতে যানবাহনে চাঁদা আদায়কালে র‌্যাবের হাতে দুইজন আটক

নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
  • প্রকাশের তারিখ | বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ৩০২ পাঠক

নরসিংদীর মাধবদীতে যানবাহনে চাঁদা আদায়কালে দুই জনকে আটক করেছে র‌্যাব ১১। বুধবার (৭ জুলাই) রাতে এ তথ্য জানান র‌্যাব ১১ সিপিএসসি নরসিংদীর কোম্পানী কমান্ডার মো. তৌহিদুল মবিন খান। এর আগে ৬ জুলাই মঙ্গলবার দিবাগত রাত ৯টায় তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে চাঁদা আদায়ের নগদ ২ হাজার ৭০০ টাকা, ০২টি মোবাইল ও ০১টি চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়। আটককৃতর হলো- নারায়ণগঞ্জের আড়াই হাজার থানার গোপালদী গ্রামের মোঃ ওসমান মিয়া এর ছেলে মোঃ শাকিল ইসলাম (২৪), ও নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার দিঘী মাছিয়ালী গ্রামের তোতা মিয়া এর ছেলে মোঃ হারিছ মিয়া ওরফে ফকর উদ্দিন (৪৫)। তারা বর্তমানে মাধবদী এলকার বাসিন্দা।

র‌্যাব জানায়, আটককৃতরা দীর্ঘদিন যাবৎ মাধবদী থানাধীন আনন্দী চৌরাস্তার মোড়ে বিভিন্ন ধরনের গাড়ী চালকদেরকে গুরুতর আঘাত এবং ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি প্রদর্শন করে ভূয়া রশিদ দেখিয়ে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে চাঁদা আদায়ের সত্যতা নিশ্চিত হতে গোয়েন্দা নজরদারি করা হয়। পরে সত্যতা পাওয়ায় তাদেরকে আনন্দী চৌরাস্তা মোড়ে একটি ফার্মেসীর সামনের রাস্তার উপর হতে চাঁদা আদায়ের সময় হাতে নাতে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য মাধবদী থানায় হস্তান্তর করা হয়েছে।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে জেলার সর্ববৃহৎ অনলাইন সংবাদপত্র-
Theme Customized BY WooHostBD