1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৭:০০ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

রায়পুরায় এক ইলেক্ট্রিক মিস্ত্রির মরদেহ উদ্ধার

আব্দুল কাদির | নরসিংদী প্রতিদিন-
  • প্রকাশের তারিখ | শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ৬৬০ পাঠক

নরসিংদীর রায়পুরায় এক ইলেক্ট্রিক মিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (০৯ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার মির্জানগর ইউনিয়নের হাটুভাঙ্গা গ্রামের একটি পুকুর পাড় থেকে এ মরদেহ করা হয়। নিহত জাকির হোসেন (৪০) মির্জানগর ইউনিয়নের মেঝেরকান্দি গ্রামের মৃত: হাফিজ উদ্দিনের ছেলে।
নিহতের ছেলে জাহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় তার বাবা হাটুভাঙ্গা এলাকায় বৈদ্যুতিক মোটর মেরামত করতে যান। এরপর বাড়ি ফেরেননি। শুক্রবার সকালে স্থানীয়রা তার মরদেহটি দেখতে পেয়ে পরিবার ও পুলিশকে খবর দেয়। পরে রায়পুরা থানার পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়।
এবিষয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত জাকির হোসেনের মরদেহটি উদ্ধার করা হয়েছে। সোরতহাল দেখে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। মৃত্যুর কারণ জানতে আইনি প্রক্রিয়া চলছে।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে জেলার সর্ববৃহৎ অনলাইন সংবাদপত্র-
Theme Customized BY WooHostBD