1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:১২ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

রায়পুরা উপজেলা ও পৌর যুবদলের আহবায়ক কমিটি ঘোষণা

আব্দুল কাদির | নরসিংদী প্রতিদিন-
  • প্রকাশের তারিখ | বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ৩৪৫ পাঠক

নরসিংদীর রায়পুরা উপজেলা ও পৌর যুবদলের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আলফাজ উদ্দিন মিঠুকে আহবায়ক ও নুর আহমেদ চৌধুরীকে (মানিক) সদস্যসচিব করে রায়পুরা উপজেলা এবং সাইফুল ইসলাম সোহেলকে আহবায়ক ও এস এম সুমন নেওয়াকে সদস্য সচিব করে রায়পুরা পৌর যুবদলের কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (১৩ অক্টোবর) কেন্দ্রীয় যুবদলের সহ দপ্তর সম্পাদক এডভোকেট আজিজুর রহমানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এর আগে কেন্দ্রী যুবদলের প্রধান কার্যালয়ে যুবদল সভাপতি সাইফুল আলম নীরবের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পরিচালনায় সভায় নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
রায়পুরা উপজেলা যুবদলের সদস্য সচিব নুর আহমেদ চৌধুরী মানিক বলেন, এই দুঃসময়ে কমিটি ঘোষণা করায় দলের হাইকন্ডারের নেতাদের অভিনন্দন জানাই। দলের যে কোন কর্মসূচী স্বতঃস্ফূর্ত ভাবে পালন করার চেষ্টা করব। প্রতিটি আন্দোলন ও সংগ্রাম আগের চেয়ে আরো বেগবান হবে বলে জানান তিনি।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে জেলার সর্ববৃহৎ অনলাইন সংবাদপত্র-
Theme Customized BY WooHostBD