1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৩ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

যশোরে আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ৩৫১ পাঠক

যশোরে আলাদা সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও একজন আহত হয়েছেন। যশোর-মাগুরা ও যশোর-খুলনা মহাসড়কের রোববার সকালে এই প্রাণহানির ঘটনা ঘটে। নিহতরা হলেন, বাঘারপাড়া উপজেলার মাঝিয়ালি গ্রামের রনজিৎ সরকার, সদর উপজেলার ঘুনি গ্রামের সাইফুর রহমান ও একই গ্রামের মনজেল মজুমদার। এ তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম।

তিনি জানান, সকাল দশটার দিকে যশোর-মাগুরা সড়কের খাজুরা ভাটারামতলায় রাস্তা পারাপারের সময় মাগুরাগামী একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন রনজিৎ সরকার। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যশোর-খুলনা মহাসড়কের পদ্মবিলায় চায়না প্রকল্পের সামনে এদিন সকাল সাড়ে ৯টায় ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী সাইফুল ও মনজেল গুরুতর আহত হন। তাদেরকে যশোর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগে একই এলাকায় দুটি ট্রাকের সংঘর্ষে রাজিব হোসেন এক চালক গুরুতর আহত হন। তার বাড়ি শহরের কাজিপাড়ায়।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে জেলার সর্ববৃহৎ অনলাইন সংবাদপত্র-
Theme Customized BY WooHostBD