1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:১৪ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

নরসিংদীতে আদালত প্রাঙ্গন থেকে পালিয়েছে জাল টাকা মামলার আসামী

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ২৭৫ পাঠক

নরসিংদীতে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গন থেকে পালিয়ে গেছে নজরুল ইসলাম নামে জাল টাকা মামলার এক আসামী। বৃহস্পতিবার দুপুরে যুগ্ম জেলা জজ ১ম আদালতের সামনে এই পলায়নের ঘটনা ঘটে।

পালিয়ে যাওয়া আসামী নজরুল ইসলাম গাজীপুরের কাপাসিয়া থানার চরবাঘুয়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে ও নরসিংদীর মনোহরদী থানার জালনোট মামলার চার্জশীটভুক্ত ৫ নং আসামী।

পুলিশ জানায়, ২০০৯ সালের মনোহরদী থানার জাল নোট মামলার আসামী নজরুল ইসলাম জামিনে বের হয়ে ২০১৪ সাল থেকে পলাতক ছিলেন। এরপর আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলার চার্জশীটভুক্ত আসামী নজরুল বৃহস্পতিবার দুপুরে যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। এসময় আদালতের বিচারক নাহিদুর রহমান তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে কাঠগড়া থেকে নেমে দায়িত্বে নিয়োজিত থাকা বয়স্ক ও অসুস্থ এক পুলিশ সদস্যকে কৌশলে ফাঁকি দিয়ে পালিয়ে যায় আসামী নজরুল ইসলাম।

পলাতক আসামী নজরুল ইসলামকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে জেলার সর্ববৃহৎ অনলাইন সংবাদপত্র-
Theme Customized BY WooHostBD