1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৫ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

সন্ত্রাসবিরোধী মামলায় দুই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে মাধবদী থানা পুলিশ

নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
  • প্রকাশের তারিখ | শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৩৮১৬ পাঠক

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসবিরোধী মামলার দুই ইউনিয়ন ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে নরসিংদীর মাধবদী থানা পুলিশ। আজ শুক্রবার দুপুরে মাধবদী থানা পুলিশের একটি দল আমদিয়া ও মেহেরপাড়া ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নজরুল ইসলাম জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসবিরোধী মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- আমদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি সাদ্দাম হোসেন অনিক (২৭)। সে ওই ইউনিয়নের কান্দাইল উত্তর পাড়ার আবুল হোসেনের ছেলে। অন্যজন মেহেরপাড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ফেরদৌস হাসান(২৬)। সে ওই ইউনিয়নের ভগীরথপুর (ইনডেক্স প্লাজা) বিপরীত পাশের এলাকার আনোয়ার হোসেনের ছেলে। আইনীপ্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত দুজনকে নরসিংদীর আদালতে সোপর্দ করা হবে।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে জেলার সর্ববৃহৎ অনলাইন সংবাদপত্র-
Theme Customized BY WooHostBD