1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৯ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

নরসিংদীতে জমি নিয়ে বিরোধ, ২ ভাইকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন:
  • প্রকাশের তারিখ | শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৩৮ পাঠক

নরসিংদীর রায়পুরায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুই ভাই নিহত হয়েছেন। আহত হয়েছেন এক নারী।
শনিবার দুপুরে উপজেলার দুর্গম চর সুবুদ্ধি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন চরসুবুদ্ধি এলাকার মৃত আবু তাহেরের ছেলে ফোরা মিয়া (৪০) এবং তার ছোট ভাই শাকিল মিয়া (২০)। এই ঘটনায় ফোরা মিয়ার স্ত্রী মনিরা বেগম আহত হয়েছেন।

রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ বলেন, ২০ বছর আগে ফোরা মিয়া ও শাকিলের বাবা আবু তাহের তার ভাই আব্দুল আউয়ালের কাছ থেকে ১ হাজার ৭০০ টাকা ধার নিয়েছিলেন। সেই ধারের টাকার বিপরীতে আউয়াল ও তার ছেলে শিপন মিয়া-রিপন মিয়ারা আবু তাহেরের ভিটা থেকে জমি দাবি করে আসছিল। এ বিষয় নিয়ে সম্প্রতি গ্রামে বেশ কয়েকটা সালিশ-দরবার হলে বিচারকরা আবু তাহেরের পক্ষেই রায় দেন। কিন্তু তা মানতে পারেননি রিপন, শিপনরা। এর জের ধরে শনিবার রিপন, শিপনরা জমি দখল করতে যায়। কিন্তু তাতে ফোরা মিয়ারা বাধা দিলে তাদের ওপর দেশীয় অস্ত্র-শস্ত্রে নিয়ে হামলা চালায় রিপনরা।

এতে ফোরা মিয়া, শাকিল মিয়া ও মনিরা বেগম আহত হয়। পরে আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের দুই ভাইকেই মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ফরিদা গুলশানারা কবির বলেন, আমাদের হাসপাতালে আনা দুইজনকে মৃত অবস্থায় পেয়েছি। একজন অল্প আহত হওয়ায় চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শনে আছি। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। ঘটনার বিস্তারিত জেনে পরে জানানো হবে।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে জেলার সর্ববৃহৎ অনলাইন সংবাদপত্র-
Theme Customized BY WooHostBD